সন্তানদের অবাধ্যতা আর নয়, বাবা-মাকে আসাম্মান করলেই হাতছাড়া হবে পৈতৃক সম্পত্তি!

সন্তানদের অবাধ্যতা আর নয়, বাবা-মাকে আসাম্মান করলেই হাতছাড়া হবে পৈতৃক সম্পত্তি!

প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করতে এবার এক যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় অনুমোদিত পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ এবং কল্যাণ বিধিমালা ২০১৪-এর সংশোধনী অনুযায়ী, এখন থেকে বাবা-মার দায়িত্ব নিতে অস্বীকার করলে কিংবা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করলে সন্তানরা পৈতৃক সম্পত্তি থেকে আইনগতভাবে বঞ্চিত হবেন। এই নতুন বিধান কার্যকর করতে বিধিমালার ২২ নম্বর ধারায় বিশেষ নিয়ম সংযোজন করা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, সন্তান বা উত্তরাধিকারীদের আচরণে সংক্ষুব্ধ প্রবীণ বাবা-মায়েরা সরাসরি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের (DM) কাছে লিখিত অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে ত্রিশ দিনের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বয়স্ক নাগরিক সরাসরি দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে অক্ষম, তাঁদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রবীণ নাগরিকদের একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত জীবন উপহার দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের এই ঐতিহাসিক উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *