ফ্যান আর দুটি বাল্ব জ্বালাতেই ২৭ লক্ষ টাকার বিদ্যুৎ বিল! মাথায় হাত গরিব পরিবারের

ফ্যান আর দুটি বাল্ব জ্বালাতেই ২৭ লক্ষ টাকার বিদ্যুৎ বিল! মাথায় হাত গরিব পরিবারের

সাধারণ মধ্যবিত্ত পরিবারে ফ্যান ও বাল্বের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত কয়েকশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিহারের নওয়াড়া জেলার রাজাউলি এলাকার বাসিন্দা কুন্দন কুমারের কাছে বিদ্যুৎ বিভাগ যে বিল পাঠিয়েছে, তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ গোটা পরিবারের। আর্থিকভাবে অস্বচ্ছল কুন্দন কুমারের দাবি, তাঁর বাড়িতে এসি বা বেশি বিদ্যুৎ খরচ করার মতো কোনো বৈদ্যুতিন সরঞ্জাম নেই। কেবল দুটি ঘরে দুটি বাল্ব এবং একটি স্ট্যান্ড ফ্যান চলে। অথচ এর জন্য তাঁর কাছে ২৭ লক্ষ ২ হাজার ৮৯৮ টাকার বিল পাঠানো হয়েছে, যা দেখে তাঁর মাথায় হাত পড়েছে।

এর আগেও সামান্য পরিমাণ বিদ্যুৎ বিল আসায় তিনি তা নিয়ে বিভাগে যোগাযোগ করেছিলেন। কিন্তু হুট করে লক্ষ লক্ষ টাকার বিল আসার পর তাঁর দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেছে। এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করার মতো কোনো সামর্থ্য তাঁদের নেই। এদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে বিদ্যুৎ দফতরের মারাত্মক গাফিলতি হিসেবে দেখছেন। ইতিমধ্যে কুন্দন কুমার লিখিত অভিযোগ জানালে, সংশ্লিষ্ট দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ঘটনার তদন্ত ও বিল সংশোধনের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *