নেপালে প্রলয়ংকরী হড়পা বান: নিখোঁজ শতাধিক ভারতীয়, ত্রাণে আজ রাতেই কাঠমান্ডু উছছে বায়ুসেনার C-17!

নেপালে প্রলয়ংকরী হড়পা বান: নিখোঁজ শতাধিক ভারতীয়, ত্রাণে আজ রাতেই কাঠমান্ডু উছছে বায়ুসেনার C-17!

হিমালয়ের কোল ঘেঁষা নেপালে আকস্মিক হড়পা বান ও হিমবাহজাত হ্রদ বিস্ফোরণের (GLOF) কারণে এক অভূতপূর্ব বিপর্যয় নেমে এসেছে। ধ্বংসলীলার মুখে পড়ে এখন পর্যন্ত প্রায় ৪০০ জন নিখোঁজ হয়েছেন, যার মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নেপালের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

কাঠমান্ডুর উদ্দেশ্যে বায়ুসেনার বিমান ও NDRF টিম উদ্ধারকাজকে গতিশীল করতে এবং জরুরি ত্রাণসামগ্রী পাঠাতে ভারতীয় বায়ুসেনা (IAF) প্রস্তুত। একটি C-17 বিমান আজ রাতেই কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়ন করতে পারে। পাশাপাশি ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে C-130 বিমানেও। নেপালে পাঠানো হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) বিশেষ প্রশিক্ষিত টিম।

উদ্বেগে ভারত: উত্তর প্রদেশ ও বিহারে হাই অ্যালার্ট নেপাল-চীন সীমান্তের কাছে ফুরকে খোলা অঞ্চলে ত্রিষূলী নদীর জলস্তর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার নিয়েছে। গণ্ডক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারতের সীমান্তবর্তী দুই রাজ্য—উত্তর প্রদেশ ও বিহারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী সরাসরি পরিস্থিতি নজরদারিতে রেখেছেন; পশ্চিম চম্পারণ ও মুজফ্ফরপুরে NDRF টিম মোতায়েন করা হয়েছে। একইভাবে উত্তর প্রদেশের কুশীনগরেও বাড়তি বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের সন্ধানে জোর উদ্ধার অভিযান নেপাল পর্যটন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন স্থানীয় বাসিন্দা। এর মধ্যে কৈলাশ মানস সরোবরগামী অনেক তীর্থযাত্রী ও পর্যটক আটকে পড়েছেন। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে নেপাল সেনাবাহিনী ও পুলিশ ১৪টি হেলিকপ্টার, ড্রোন এবং স্নিফার ডগ দিয়ে ব্যাপক অভিযান চালাচ্ছে। সব মিলিয়ে ভারত-নেপাল সীমান্ত অঞ্চলে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *