এক ভূকম্পনেই ফুটল জলবোমা! নেপালে হড়পা বানের ভয়াবহ রূপ দেখলে শিউরে উঠবেন!

এক ভূকম্পনেই ফুটল জলবোমা! নেপালে হড়পা বানের ভয়াবহ রূপ দেখলে শিউরে উঠবেন!

নেপালের ভোতে কোশী নদীতে আচমকা নেমে আসা প্রবল হড়পা বানে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটা এই আকস্মিক বন্যায় বাড়ি-গাড়ি ও সদ্যনির্মিত সেতুসহ বহু অবকাঠামো ভেসে গেছে। একইসঙ্গে বেশ কয়েকটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা অঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, তিব্বতে সংঘটিত ৪.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্পের ফলে নদীর গতিপথে তুষারধস ও কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে ফেটে এই বিপর্যয় ডেকে আনে।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে রসুয়া জেলার সাব্রুবেশি ও টিমুরে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর দু’পাড়ে ধ্বংসলীলার চিহ্ন স্পষ্ট এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে নিখোঁজ ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের সংসদ অধিবেশনেও এই বিপর্যয়ের পেছনে ভূমিকম্পের জেরে কৃত্রিম হ্রদ ফাটার বিষয়টি তুলে ধরা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *