গভীর রাতে উচ্চ গতি প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৩

কার্তিক বিশ্বাস, সোনারপুর –
গতকাল রাত ২ টো নাগাদ সোনারপুর থানার অন্তর্গত ধামাইতলা বাইপাসে উচ্চ গতির কারণে দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। ৩ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সূত্র মারফত জানা গিয়েছে গতকাল রাত ২ টো নাগাদ সোনারপুর থানার অন্তর্গত ধামাইতলা বাইপাস দিয়ে মোট ৫ জন আরোহীর একটি গাড়ি উচ্চ গতিতে যাচ্ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের ধারে ধাক্কা মারে।
দূর্ঘটনার সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২ জনের এবং ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবিষয়ে স্থানীয় মানুষরা বলেন যে ঢালাই ব্রিজ থেকে বারুইপুর সাউদার্ন বাইপাসে সন্ধ্যার পর থেকে বেপরোয়া গাড়ি চলাচল করে। বিশেষ করে রাতে বেপরোয়া গতির জন্য বহু দুর্ঘটনা ঘটে এবং সেই দূর্ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। স্থানীয় মানুষেরা আরোও অভিযোগ করেন যে বাইপাসে উচ্চ গতির বাইক সাথে বিকট শব্দ এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই সাউদার্ন বাইপাসে। ফলে স্থানীয় মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে নির্মাণ সামগ্রীর লরি এবং বিভিন্ন গাড়ির বেপরোয়া গতির জন্য দূর্ঘটনায় মাঝে মধ্যেই প্রাণ হাড়াচ্ছেন নিরীহ মানুষ। বাইপাস সংলগ্ন এলাকাবাসীরা রাতে বাইপাসে পুলিশের টহল এবং ট্রাফিক কন্ট্রোলের আবেদন জানিয়েছেন।