গাড়িতে গাইলেন ‘মার্ডার’, কিছুক্ষণের মধ্যেই খুন! ইউটিউবার অঙ্কিত বালিয়ানের নৃশংস হত্যাকাণ্ড

গাড়িতে গাইলেন ‘মার্ডার’, কিছুক্ষণের মধ্যেই খুন! ইউটিউবার অঙ্কিত বালিয়ানের নৃশংস হত্যাকাণ্ড

উত্তরপ্রদেশের শামলি জেলায় এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন হারিয়াণার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান (৩৫)। বুধবার সন্ধ্যায় জিম থেকে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে একপ্রস্থ গুলি বর্ষণ করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, তাঁকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাজের সূত্রে অঙ্কিত মূলত হরিয়ানার রোহতক ও সোনিপতে বসবাস করতেন। ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি সংগীতজগতে আত্মপ্রকাশ করেন ও দ্রুত খ্যাতি অর্জন করেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। জানা গেছে, আগামী জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল অঙ্কিতের। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। চাঞ্চল্যকর বিষয় হলো, হত্যাকাণ্ডের মাত্র ঘণ্টাখানেক আগেও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত, যেখানে তাঁকে গাড়িতে বসে ‘মার্ডার মার দে সড়ক কে উপর’ গানটি গাইতে দেখা গিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *