যাত্রীদের ভোগান্তি চরমে! আগামী ৩ সেপ্টেম্বর কি তবে অচল হয়ে পড়বে শহরের চাকা?

যাত্রীদের ভোগান্তি চরমে! আগামী ৩ সেপ্টেম্বর কি তবে অচল হয়ে পড়বে শহরের চাকা?

পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের বিভিন্ন শ্রমিক সংগঠন। ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত অ্যাপ-ক্যাব ও বাইক-ট্যাক্সি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-র পরিবহণ সংগঠনগুলির যৌথ উদ্যোগে এই কর্মবিরতি পালিত হবে। ধর্মঘটের পাশাপাশি ওই দিন দুপুর ১টায় কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পরিবহণ ভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। মিছিল শেষে পরিবহণমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে।

সংগঠনগুলির মূল অভিযোগ, চালকদের উপর লাগাতার পুলিশি হয়রানি এবং মিথ্যা মামলা চাপানো হচ্ছে। ট্রাফিকের ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটির কারণে চালকদের অযথা জরিমানা করা, ওলা-উবেরের অন্যায্য নীতি, অকারণে আইডি ব্লক করা এবং রেল স্টেশন চত্বরে টাউটদের দৌরাত্ম্য বন্ধের জোরালো দাবি উঠেছে। পাশাপাশি, বাইক-ট্যাক্সিকে বাণিজ্যিক যান হিসেবে সরকারি স্বীকৃতি এবং সরকারের নির্ধারিত ভাড়া নীতি কঠোরভাবে কার্যকরের দাবিও জানানো হয়েছে। বারংবার প্রশাসনের দ্বারে ঘুরেও সুরাহা না মেলায় বাধ্য হয়েই এই চরম পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণ সংগঠনের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *