হাওড়াসহ দেশের ৩ বড় শহরে ৪ লাইনের মেগা প্রজেক্ট! রেলের ঘোষণায় কী বদলাবে?

হাওড়াসহ দেশের ৩ বড় শহরে ৪ লাইনের মেগা প্রজেক্ট! রেলের ঘোষণায় কী বদলাবে?

যাত্রী ও মালবাহী ট্রেনের চলাচল আরও সহজ করতে এবং রেলপথে চাপ কমাতে বিরাট পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের ব্যস্ততম সাতটি হাই-ডেন্সিটি রুটের প্রায় ১১,০০০ কিলোমিটার অংশকে চার লেনে উন্নীত করা হবে। এই রুটের তালিকায় রয়েছে দিল্লি-হাওড়া, হাওড়া-চেন্নাই এবং মুম্বই-হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পথগুলি। মূলত ভবিষ্যতের যাত্রী সংখ্যা ও পণ্যের পরিবহন বৃদ্ধি সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের মোট রেল যাত্রীদের প্রায় একচল্লিশ শতাংশ বহন করে।

অতিরিক্ত লাইন নির্মাণের পাশাপাশি রেলওয়ের সুরক্ষাও জোরদার করা হচ্ছে। এই উদ্দেশ্যে দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা বা কবচ ৪.০-এর সম্প্রসারণ দ্রুত গতিতে চলছে। দিল্লি-হাওড়াসহ একাধিক প্রধান করিডোরে এই আধুনিক প্রযুক্তি চালুর ফলে ট্রেনের অবস্থান নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব হবে। এর ফলে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকার সমস্যা কমবে এবং যাত্রীদের নিরাপদ ও সময়মতো যাতায়াত নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *