বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বীরভূম সফর ঘিরে চরম উন্মাদনা!
August 29, 202610:34 am

আগামী ২৯ আগস্ট মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বীরভূম সফরে আসছেন শুভেন্দু অধিকারী। তারাপীঠ সংলগ্ন কর্কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে তাঁর অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার রামপুরহাটের বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারসহ একাধিক উচ্চপদস্থ কর্তা হেলিপ্যাড এবং তারাপীঠ মন্দির চত্বর পরিদর্শন করেন।
শনিবার নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে অবতরণ করে সরাসরি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সামনেই কৌশিকী অমাবস্যা থাকায় ভক্তদের ব্যাপক ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বাড়তি নজরদারি চালাচ্ছে।