কালীঘাটে প্রতিদিন রাতে বহিরাগত ও মাতালদের পাঠানো হচ্ছে!

কালীঘাটে প্রতিদিন রাতে বহিরাগত ও মাতালদের পাঠানো হচ্ছে!

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিরক্ত করতে এবং হেনস্থা করার উদ্দেশ্যে প্রতিদিন রাত ১০টায় মদ খাইয়ে দুটি পাগল ও মাতালদের তাঁর কালীঘাটের বাড়ির সামনে পাঠানো হচ্ছে। সেখানে নানা অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এর আগেও একুশে জুলাইয়ের সমাবেশের আগে তাঁর বাড়ির সামনে বহিরাগত যুবকদের ঘোরাঘুরি ও জোরে গান বাজানোর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে বুক চিতিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা। বিজেপিকে ‘হাইভোল্টেজ ভাইরাস’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, যেখানেই তারা যাবে, সেখানেই সর্বনাশ করবে। যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে দলীয় হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। যাদবপুরকাণ্ডের উল্লেখ করে পুলিশের ভূমিকারও সমালোচনা করেন এই নেত্রী। পুলিশের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন যে ক্ষমতার ছাতা সবসময় মাথার ওপর থাকে না। রাজনৈতিকভাবে দমনপীড়নের চেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *