পুজো মণ্ডপের আশেপাশে আর নয় আমিষ খাবার! কড়া হুশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের!

পুজো মণ্ডপের আশেপাশে আর নয় আমিষ খাবার! কড়া হুশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের!

সনাতনী ঐতিহ্য ও মাতৃপ্রতিমার পবিত্রতা বজায় রাখতে বাংলার দুর্গাপুজো মণ্ডপগুলির আশেপাশে আমিষ খাবার বিক্রি এবং সেবনের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে আমিষ খাবারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না থাকলেও, মণ্ডপের কাছাকাছি কোনওভাবেই আমিষ খাবার বিক্রি করা চলবে না। প্রতিমা ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পুজো কমিটিগুলিকে এই নিয়ম মানতে হবে। অন্যথায়, এই বিষয়ে ভিএইচপি নিজেই কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভিএইচপির কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ জানিয়েছেন, বাংলার সংস্কৃতিতে আমিষের প্রচলন থাকলেও মণ্ডপের পবিত্রতা রক্ষা করা সনাতনীদের প্রধান কর্তব্য। নিতান্তই আমিষ বিক্রি করতে হলে তা মণ্ডপ থেকে দূরে নির্দিষ্ট স্থানে করতে হবে। পাশাপাশি, “ধর্ম যার যার, উৎসব সবার” এই প্রচলিত স্লোগানটিরও তীব্র বিরোধিতা করেছে সংগঠনটি। তাদের দাবি, হিন্দু সংস্কৃতি ও আধ্যাত্মিকতা পালনের দায়িত্ব সম্পূর্ণভাবে সনাতনীদেরই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *