রাহুলের মৃত্যু তদন্ত নিয়ে বড় মুখ খুললেন প্রিয়াঙ্কা!

গত ২৯ মার্চ সাগরের ঢেউয়ের মাঝে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ঘটনার পাঁচ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর নেপথ্যের আসল কারণ প্রকাশ্যে আসেনি। নতুন সরকার গঠনের পর এই তদন্ত কতদূর এগোল? সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর অভিনীত নতুন ছবি ‘মায়া সত্য ভ্রম’ মুক্তির ঠিক আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি তদন্ত প্রক্রিয়া ও নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা কথা শেয়ার করেছেন।
তদন্ত প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, বিষয়টি আইনি ও তদন্ত সাপেক্ষ হওয়ায় এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তিনি আশা প্রকাশ করেন, সঠিক পথেই এগোচ্ছে তদন্ত এবং শীঘ্রই সব সত্যি সামনে আসবে। এছাড়া জীবনের কঠিন লড়াই সামলে একমাত্র ছেলে সহজকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন এই সেলেব মম। হাজার ব্যস্ততার মাঝেও ছেলের পড়াশোনা ও মানসিক বিকাশের দিকে সর্বদা কড়া নজর রয়েছে তাঁর।