শনি থেকেই ভারী বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গে কি কাটবে গরমের জ্বালা?

শনি থেকেই ভারী বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গে কি কাটবে গরমের জ্বালা?

গত কয়েক দিন ধরে চলা তীব্র গরমে নাজেহাল অবস্থা থেকে মুক্তি মিলতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূল এলাকায় তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে আগামী শনিবার থেকেই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্র ও শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ধস নামার আশঙ্কায় পাহাড়ি অঞ্চলের বাসিন্দা ও পর্যটকদের বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এই নিম্নচাপের জেরে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিললেও, সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *