পুরনো ফোনে গুগল অ্যাকাউন্ট চালু? সামান্য ভুলে হতে পারে সর্বশান্ত, বাঁচুন এখনই!

পুরনো ফোনে গুগল অ্যাকাউন্ট চালু? সামান্য ভুলে হতে পারে সর্বশান্ত, বাঁচুন এখনই!

ডিজিটাল যুগে গুগল অ্যাকাউন্ট কেবল একটি ইমেল আইডি নয়—জিমেইল, গুগল ড্রাইভ, ফটো কিংবা ইউটিউবের মাধ্যমে এতে জমা থাকে আমাদের জীবনের বহু ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য। তবে আপনার অজান্তেই যদি পুরনো বা অন্য কারও ফোনে আপনার গুগল অ্যাকাউন্ট লগ-ইন থেকে যায়, তবে যেকোনো সময় আপনার ব্যক্তিগত ডেটা ভুল হাতে চলে যেতে পারে।

তবে গুগল ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে একটি দুর্দান্ত ফিচার দেয়, যার মাধ্যমে খুব সহজেই দেখে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টটি ঠিক কোন কোন ডিভাইসে সক্রিয় রয়েছে।

কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্ট কোথায় লগ-ইন আছে?

১. আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাপ বা ব্রাউজারে যান।

২. ‘Manage your Google Account’ বিকল্পে ক্লিক করুন।

৩. সেখান থেকে ‘Security’ সেকশনে প্রবেশ করুন।

৪. নিচে স্ক্রল করে “Your devices” বা “Manage all devices” অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা সমস্ত ডিভাইসের একটি তালিকা দেখা যাবে।

ডিভাইসটি আদৌ আপনার কি না, যেভাবে বুঝবেন:

তালিকায় থাকা যেকোনো ডিভাইসের ওপর ক্লিক করলেই তার মডেলের নাম, শেষ ব্যবহারের সময় এবং আনুমানিক লোকেশন দেখা যাবে। এগুলো দেখেই আপনি নিশ্চিত হতে পারবেন ডিভাইসটি আপনার কি না।

অচেনা ডিভাইস বা সন্দেহজনক কিছু দেখলে কী করবেন?

তালিকায় কোনো অচেনা ফোন বা ল্যাপটপ দেখলে এক মুহূর্ত দেরি না করে সেটিতে ক্লিক করে ‘Sign Out’ চাপুন। এতে সাথে সাথেই সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ-আউট হয়ে যাবে। সেই সঙ্গে নিরাপত্তার খাতিরে নিজের পাসওয়ার্ডটি বদলে একটি নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিন।

বাড়তি সুরক্ষা পেতে যা জরুরি:

শুধু পাসওয়ার্ড বদলে নিশ্চিন্ত থাকা যায় না। অ্যাকাউন্টকে হ্যাকিংয়ের হাত থেকে শতভাগ সুরক্ষিত রাখতে আজই ২-ধাপ যাচাইকরণ (2-Step Verification) চালু করুন। এটি চালু থাকলে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও আপনার ফোনে আসা কোড ছাড়া সে লগ-ইন করতে পারবে না।

আজই আপনার গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি চেক-আপ করুন এবং নিজেকে সাইবার বিপদ থেকে মুক্ত রাখুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *