পুলিশকে মারধর থেকে জমি দখল: নৈহাটি ও ভাটপাড়ায় পুলিশের জালে ২ পলাতক তৃণমূল কাউন্সিলর

পুলিশকে মারধর থেকে জমি দখল: নৈহাটি ও ভাটপাড়ায় পুলিশের জালে ২ পলাতক তৃণমূল কাউন্সিলর

উত্তর ২৪ পরগনার নৈহাটি ও ভাটপাড়া পুরসভার দুই পলাতক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা হলেন নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার (ওরফে রণ) এবং ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ। দুজনকেই শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত রঞ্জন কর্মকারের বিরুদ্ধে অবৈধ বালি খাদান চালানো, জমি দখল, তোলাবাজি ও সাধারণ মানুষকে হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শাসকদলের পালাবদলের পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন। শুক্রবার রাতে কল্যাণী এলাকা থেকে নৈহাটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউয়ের বিরুদ্ধে পুলিশকে মারধর এবং বিভিন্ন দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনিও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার রাতে খড়দহ থেকে ভাটপাড়া থানার পুলিশ তাকে জালে তোলে। শনিবার তরুণ সাউকে থানা থেকে বের করার সময় তার কোমরে দড়ি পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *