দড়ি ছিঁড়ে ট্র্যাজেডি মধ্যমগ্রামে: বহুতলে রং করতে গিয়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, উত্তপ্ত গঙ্গানগর

দড়ি ছিঁড়ে ট্র্যাজেডি মধ্যমগ্রামে: বহুতলে রং করতে গিয়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, উত্তপ্ত গঙ্গানগর

মধ্যমগ্রামের গঙ্গানগরে একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি প্রশ্ন উঠেছে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে।

শুক্রবার দুপুরে গঙ্গানগরের ওই নির্মাণাধীন আবাসনে দড়িতে ঝুলন্ত ঝুলন-মঞ্চ বা ক্যাটেল (cradle)-এ উঠে রং করছিলেন ৩ জন শ্রমিক। কাজ চলাকালীন আচমকাই ক্যাটেলের তার ছিঁড়ে তারা অনেক ওপর থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন শ্রমিকের মৃত্যু হয় এবং তৃতীয় জন এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তারক্ষী জানান, বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে দেখেন তিনজন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুতল নির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম সুরক্ষাবিধি মানা হয় না। দড়ি বা ক্যাটেল কতটা সুরক্ষিত, তা পরীক্ষা না করেই শ্রমিকদের ওপর উঠতে দেওয়া হয়। এর আগে গত বছরও এই একই বহুতলে ২৬ বছর বয়সী এক শ্রমিকের একইভাবে মৃত্যু হয়েছিল বলে দাবি বিজেপি নেতৃত্ব ও স্থানীয়দের। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে আবাসন কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সহকর্মী ও সাধারণ মানুষ। আপাতত ওই আবাসন প্রকল্পের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *