অনলাইন গেমের নেশাই কাল! মালদহে আত্মীয়ের হাতে খুন কলকাতার ব্যবসায়ী

অনলাইন গেমের নেশাই কাল! মালদহে আত্মীয়ের হাতে খুন কলকাতার ব্যবসায়ী

অনলাইন গেমের ঋণ শোধ করতে গিয়ে আত্মীয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালেন কলকাতার ব্যবসায়ী অর্ণব সেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে, মালদের ইংরেজবাজার শহরের গৌড় রোড সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে—শুভজিৎ ঘোষ ও কৌশিক ঘোষ। এদের মধ্যে শুভজিৎ সম্পর্কে নিহতের আত্মীয় (ভাইপো) এবং কৌশিক পেশায় এক রংমিস্ত্রি।

পুলিশ সূত্রে খবর, অনলাইন গেমিং অ্যাপে আসক্ত হয়ে শুভজিৎ ও কৌশিক বিপুল অংকের টাকা দেনা করে ফেলেছিল। সেই দেনা মেটাতে অর্ণববাবুর কাছে টাকা চায় তারা। কিন্তু টাকা আদায় করতে গিয়েই বচসা শুরু হয় এবং এক পর্যায়ে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে চম্পট দেয় তারা। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানান, দেনার টাকা জোগাড় করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *