FSSAI-এর কড়া নজরে এভারেস্টের একাধিক মশলা! হিং নিয়ে বড় সিদ্ধান্ত

FSSAI-এর কড়া নজরে এভারেস্টের একাধিক মশলা! হিং নিয়ে বড় সিদ্ধান্ত

গুণমানের পরীক্ষায় ফেল করায় জনপ্রিয় মশলা প্রস্তুতকারী সংস্থা এভারেস্ট ফুড প্রোডাক্টস এবং লালজি গোধুর হিং সাময়িকভাবে নিষিদ্ধ করল ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে মুম্বই ও গুজরাটের কারখানা থেকে সংগৃহীত পণ্যের নমুনা পরীক্ষায় এই অনিয়ম ধরা পড়ে। নিয়মানুযায়ী হিংয়ে ন্যূনতম পাঁচ শতাংশ অ্যালকোহল-দ্রবণীয় নির্যাস থাকার কথা থাকলেও, পরীক্ষায় মিলেছে মাত্র শূন্য থেকে তিন শতাংশ। পাশাপাশি, লালজি গোধুর হিংয়ে সর্বোচ্চ এক শতাংশ স্টার্চ থাকার নিয়ম থাকলেও মিলছে ১৫ থেকে ৩২ শতাংশ পর্যন্ত।

নিয়ম লঙ্ঘনের এই ঘটনায় দুই সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে বাজার থেকে নিম্নমানের সমস্ত পণ্য অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এফএসএসআইয়ের স্পষ্ট নির্দেশ, যতক্ষণ না পর্যন্ত নির্ধারিত মানদণ্ড পূরণ করে উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে, ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। উল্লেখ্য, এভারেস্টের এগ কারি মশলা, চিকেন মশলা এবং গরম মসলাতেও অনিয়ম মিললেও সেগুলিকে এখনও নিষিদ্ধ করা হয়নি। এর আগে আন্তর্জাতিক বাজারেও এই সংস্থার মশলার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *