অবিশ্বাস্য সৌভাগ্য! ধনলক্ষ্মী রাজযোগে হু হু করে বাড়বে ৫ রাশির আয়, সোজা চালে ফিরছেন শনিদেব

প্রায় ১৪০ দিন বক্রী থাকার পর আগামী ১১ ডিসেম্বর থেকে মার্গী বা সোজা চালে ফিরতে চলেছেন ন্যায় ও কর্মফলের দেবতা শনিদেব। জ্যোতিষ মতে, শনির এই গতি পরিবর্তনের ফলে তৈরি হতে চলেছে বিশেষ ধনলক্ষ্মী রাজযোগ, যার প্রভাবে বহু জাতক-জাতিকারা জীবনের অন্যতম সেরা সময় পার করতে চলেছেন। বিশেষ করে পাঁচ রাশির জাতকদের আর্থিক অবস্থা ও রোজগারে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। শনির এই শুভ প্রভাবে বৃষ, সিংহ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ও নানা সুযোগের দ্বার উন্মুক্ত হবে।
তবে একই সঙ্গে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের এই সময়ে একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তাঁদের ওপর শনির সাড়ে সাতি চলছে। এছাড়া কোষ্ঠীতে শনির অবস্থান নেতিবাচক হলে কিছু ক্ষেত্রে কুপ্রভাব পড়ার আশঙ্কাও থাকে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে শনির মার্গী চাল এবং ধনলক্ষ্মী রাজযোগের প্রভাবে বাধা-বিপত্তি কেটে গিয়ে জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি, নতুন আয়ের উৎস এবং দীর্ঘমেয়াদি উন্নতির পথ প্রশস্ত হবে।