চিনের রাজনীতিতে বড় ঝড়! শীর্ষ সেনাকর্তাদের বিদায় করে তখ্‌ত কি আরও শক্ত করলেন শি জিনপিং?

চিনের রাজনীতিতে বড় ঝড়! শীর্ষ সেনাকর্তাদের বিদায় করে তখ্‌ত কি আরও শক্ত করলেন শি জিনপিং?

গুরুতর শৃঙ্খলাভঙ্গ, আইন লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে চিনের সর্বোচ্চ সামরিক কমান্ড সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। কমিশনের ভাইস-চেয়ারম্যান ঝাং ইউশিয়া এবং জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লিউ ঝেনলিকে অপসারণের পর এখন সাত সদস্যের এই কমিশনে সক্রিয় সদস্য রয়েছেন মাত্র দুজন। ২০১২ সালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পশ্চিমি বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে দলে ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে চাইছেন শি।

গত মাসে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সামরিক বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানান শি জিনপিং। এরই ধারাবাহিকতায় চিনের পার্লামেন্ট প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে ঝাং ও লিউয়ের নাম বাদ দেওয়া হয়। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল ঝং শাওজুন ও জেনারেল জু চিয়ানশেংসহ ১০ জন আইনপ্রণেতা এবং সীমান্ত সংঘর্ষের সময়ের সাবেক কমান্ডার ঝাও জংছির সদস্যপদও বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই শুদ্ধিকরণ অভিযানে বহু উচ্চপদস্থ কর্মকর্তাকে ইতিমধ্যেই পদচ্যুত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *