পিএসসি পরীক্ষায় চরম দুর্নীতি! জালে কর্নাটকের আইএএস অফিসার

পিএসসি পরীক্ষায় চরম দুর্নীতি! জালে কর্নাটকের আইএএস অফিসার

কর্নাটক পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির ভেটেরিনারি অফিসার নিয়োগ পরীক্ষায় দুর্নীতির গুরুতর অভিযোগে ২০১৬ ব্যাচের আইএএস অফিসার জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। বর্তমানে কর্নাটকের শিল্প ও বাণিজ্য দফতরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অধিকর্তা হিসেবে কর্মরত জ্ঞানেন্দ্র পরীক্ষার সময় কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন। তদন্তে অসহযোগিতা করার কারণে তাঁকে শুক্রবার আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বিধান সৌধ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গত ২৮ জুলাই মামলার তদন্তভার সিআইডির হাতে ন্যস্ত করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত ২৩ অগস্ট বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের বরেলীতে অভিযুক্ত আমলার দুটি বাসভবনে একযোগে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পশুপালন দফতরে ভেটেরিনারি অফিসার নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তৎপরতা শুরু করেন কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। বারবার তলব করা সত্ত্বেও তদন্তে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা না করায় শেষ পর্যন্ত তাঁকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়। নিয়োগ দুর্নীতির এই ঘটনার জেরে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *