গুগলের লাখ টাকার চাকরি ছেড়ে মাঠে নামলেন ইঞ্জিনিয়ার! আজ কোটিপতি এই যুবক

গুগলের লাখ টাকার চাকরি ছেড়ে মাঠে নামলেন ইঞ্জিনিয়ার!  আজ কোটিপতি এই যুবক

পাঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা মনতাজ সিধু গুগলের আয়ারল্যান্ড অফিসে বার্ষিক ৮৩ লক্ষ টাকার বিলাসবহুল চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। অন্যের স্বপ্নপূরণে জীবন না দিয়ে নিজের স্বাধীন কিছু করার তাগিদে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন। বিদেশে থাকাকালীন ভারতের বাজারে ভেজাল খাবার ও অতিরিক্ত কীটনাশকের ব্যবহার তাঁকে ভীষণভাবে ভাবাত। পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের সংকল্প নিয়ে তিনি ২০২২ সালে কর্পোরেট জীবনকে পাকাপাকিভাবে বিদায় জানান।

দেশে ফিরে তুতো ভাইকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘গিল অর্গানিকস’। বর্তমানে এই খামারে জৈব পদ্ধতিতে ১৮টির বেশি প্রজাতির মরসুমি সবজি চাষ করা হচ্ছে। গ্রাহকদের জন্য প্লট বুকিং ও হোম ডেলিভারির পাশাপাশি সরাসরি খামার থেকে সবজি সংগ্রহের অভিনব ব্যবস্থা রয়েছে। কর্পোরেট রুটিন ভেঙে মাটির টানে শুরু করা এই উদ্যোগে আজ শতাধিক পরিবার যুক্ত রয়েছে। গুগলের মোটা অঙ্কের বেতন ছাড়িয়ে বর্তমানে জৈব চাষের মাধ্যমেই তিনি আরও বেশি মুনাফা অর্জন করছেন এবং অনেকের কাছেই এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *