কোচবিহারের আশ্রমে তরুণীর সঙ্গে সন্ন্যাসীর ঘনিষ্ঠতা! ভাইরাল ভিডিও ঘিরে চরম উত্তেজনা

কোচবিহারের আশ্রমে তরুণীর সঙ্গে সন্ন্যাসীর ঘনিষ্ঠতা! ভাইরাল ভিডিও ঘিরে চরম উত্তেজনা

কোচবিহারের সিতাইয়ে একটি আশ্রমে তরুণীর সঙ্গে এক সন্ন্যাসী মহারাজের আপত্তিজনক কাজকর্মের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিতাই সালটিবাড়ি এলাকার স্বামীজি নামের ওই আশ্রমে মহারাজ জ্ঞানানন্দের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। দুস্থ শিশুদের পড়াশোনার পাশাপাশি মহারাজকে সহায়তাকারী এক তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আজ, রবিবার সকাল থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী আশ্রমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অভিযুক্ত মহারাজের দ্রুত গ্রেপ্তারি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিতাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে যায়। প্রায় দশ বছর আগে প্রতিষ্ঠিত এই আশ্রমের ঘটনায় ভাইরাল ভিডিওটির সত্যতা এবং এর নেপথ্য বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *