কোহলির চেয়েও সেরা বুমরাহ! শচীনের পর ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
August 30, 20266:49 pm

১৬ জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আয়োজিত এক খেলায় শচীন তেণ্ডুলকরের পর ভারতের সেরা ক্রিকেটার হিসেবে জশপ্রীত বুমরাহকে বেছে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অনেকেই বিরাট কোহলিকে শচীনের পর স্থান দিলেও, অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে কোহলির চেয়ে বুমরাহকে এগিয়ে রেখেছেন। তাঁর মতে, কোহলি টেস্টে কিংবদন্তি হলেও বুমরাহর প্রভাব সব ফরম্যাটেই অনবদ্য। এই সিদ্ধান্ত নিয়ে নেটপাড়ায় কোহলি-ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।