কোহলির হাতে নতুন শিল্পকর্ম: কী বার্তা দিচ্ছে ‘কিং’-এর বাঁ হাতের অভিনব ট্যাটু?

কোহলির হাতে নতুন শিল্পকর্ম: কী বার্তা দিচ্ছে ‘কিং’-এর বাঁ হাতের অভিনব ট্যাটু?

খেলার মাঠের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের দুনিয়ায় বিরাট কোহলি বহু তরুণের অনুপ্রেরণা। হেয়ারস্টাইল থেকে পোশাক— তাঁর সবকিছুই ভক্তদের নজরে থাকে। সম্প্রতি ভারতের এই তারকা ব্যাটারের শরীরের নতুন একটি ট্যাটু নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

‘Allan F Gois’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কোহলির এই নতুন ট্যাটুর ছবি প্রকাশ্যে আনা হয়। ছবিতে দেখা যাচ্ছে, বিরাটের বাঁ হাতের বাইসেপে পুরনো ট্যাটুগুলির মাঝে একটি নতুন নকশা যুক্ত হয়েছে। নকশাটি দেখতে ঠিক যেন শান্ত জলে একটি বিন্দু পড়ার পর চারিদিকে ঢেউ ছড়িয়ে পড়ার মতো। জানা গেছে, টানা পাঁচটি সেশন জুড়ে কাজ করার পরও এই নতুন শিল্পকর্মটি এখনও আসাম্পূর্ণ রয়েছে।

আসলে কোহলি তাঁর বাঁ হাতের পুরনো ট্যাটুগুলি ঢেকে ফেলা বা মুছে ফেলার পক্ষে নন; বরং পুরনো নকশাগুলিকে একসূত্রে বেঁধে একটি পূর্ণাঙ্গ ‘স্লিভ ট্যাটু’ তৈরি করতে চান তিনি। এই পরিবর্তনের সূত্রপাত ঘটেছিল তাঁর শিব-অনুপ্রাণিত আর্মব্যান্ড ট্যাটুটি নতুন করে নিখুঁত করার মাধ্যমে। এরপর তাতে যোগ করা হয় জটিল ডটওয়ার্ক। এছাড়া বাঁ হাতের উপরিভাগে যুক্ত করা হয়েছে পদ্ম ও অন্যান্য ফুলের মোটিফ— যা সাধারণত অধ্যবসায়, আত্মিক উন্নতি, মনোযোগ এবং অন্তরের শান্তির প্রতীক।

নিজের ট্যাটুর প্রতিটি প্রতীকের সুনির্দিষ্ট ব্যাখ্যার বিষয়ে বিরাট কোহলি নিজে মুখ না খুললেও, তাঁর এই নতুন ‘ট্যাটু আর্ট’ ভক্তদের দারুণ নজর কাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *