‘বিরোধীরা কোথায় যাবে, তা নিয়ে আমাদের দায় নেই’, চাঁছাছোলা দিলীপ ঘোষ

‘বিরোধীরা কোথায় যাবে, তা নিয়ে আমাদের দায় নেই’, চাঁছাছোলা দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধীদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে বিরোধী নেতৃত্বের অভাব স্পষ্ট। এই পরিস্থিতিতে রাজ্য কি বিরোধীশূন্য হয়ে পড়ছে? এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ জানান, নির্বাচনে জয়ী হয়ে মানুষ বিজেপির ওপর যে আস্থা রেখেছেন, সেই মর্যাদা দেওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য। সরকার চালানো এবং মানুষের পরিষেবা দেওয়াই তাঁদের প্রথম অগ্রাধিকার। বিরোধীদের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “বিরোধী দল থাকবে কি থাকবে না, কিংবা বিরোধীরা কোথায় যাবে—তার দায় বিজেপি বা সাধারণ মানুষের নয়।” তাঁর মতে, নির্বাচনে যাঁরা পরাজিত হয়েছেন, নিজেদের ভুলত্রুটি শুধরে নতুন করে সংগঠন তৈরি করার দায়িত্ব তাঁদেরই।

পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দেয়াল লিখন বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, গণতান্ত্রিক দেশে কার্ল মার্কসের কথা লেখা নিষিদ্ধ নয়। তবে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে কোনো স্লোগান বা দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দেশবিরোধী বক্তব্য মুছে দিয়ে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, কোনো ‘অ্যান্টি-ন্যাশনাল’ আন্দোলন ছাড় পাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *