গণতান্ত্রিক উপায়ে খতম তৃণমূল আর সিপিএম! নন্দীগ্রাম উপনির্বাচনের আগে শুভেন্দুর হুঙ্কার!

গণতান্ত্রিক উপায়ে খতম তৃণমূল আর সিপিএম! নন্দীগ্রাম উপনির্বাচনের আগে শুভেন্দুর হুঙ্কার!

রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে কড়া রাজনৈতিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের দ্বিমুখী কৌশলে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একদিকে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে দলের আদর্শ রক্ষায় কঠোর থাকার ওপর জোর দিয়েছেন তিনি। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাষ্ট্রবাদ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জনকল্যাণমূলক আদর্শকে পাথেয় করে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে ঘোষণা করেন, বিজেপির মূল রাজনৈতিক লক্ষ্য হলো তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক উপায়ে খতম করা এবং একইসঙ্গে সিপিএম যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করা। নরেন্দ্র মোদির জন্মদিন থেকে গান্ধীজয়ন্তী পর্যন্ত সেবামূলক কর্মসূচি পালনের মাধ্যমে জনভিত্তি মজবুত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এবং সংগঠনকে চাঙ্গা করতে বিজেপি যে আগামী দিনে আরও আগ্রাসী ভূমিকা নিতে চলেছে, এই প্রশিক্ষণ শিবির থেকেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *