এক বছরে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের বড় সিদ্ধান্ত, জানেন কোন পদে মিলবে চাকরি?

এক বছরে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের বড় সিদ্ধান্ত, জানেন কোন পদে মিলবে চাকরি?

রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কর্মী ঘাটতি মেটাতে এবার বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদগুলি চিহ্নিত করে ধাপে ধাপে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রশাসনের অন্দরে তৈরি হওয়া তীব্র কর্মী সংকট কাটাতে এবং দৈনন্দিন পরিষেবা স্বাভাবিক রাখতে নবান্নের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সমস্ত দপ্তরের কাছে শূন্যপদের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সব শূন্যপদ একসঙ্গে পূরণ না করে, কাজের পরিধি ও গুরুত্ব অনুযায়ী যে পদগুলি দ্রুত পূরণ করা প্রয়োজন, সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে খবর, ম্যানপাওয়ার র‍্যাশনালাইজেশন কমিটির আসন্ন বৈঠকের আগে এই হিসাব তলব করা হয়েছে। কোন দপ্তরে ঠিক কতগুলি পদ খালি রয়েছে এবং আগামী এক বছরে কোন পদগুলিতে নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি, তা এই পর্যালোচনার মাধ্যমে খতিয়ে দেখা হবে। দপ্তরগুলির পাঠানো রিপোর্ট ও কমিটির সুপারিশ হাতে পাওয়ার পরই নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপের পথ পরিষ্কার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *