মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ল বাজার! ৭০০ পয়েন্ট ধসে সর্বস্বান্ত বিনিয়োগকারীরা

মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ল বাজার! ৭০০ পয়েন্ট ধসে সর্বস্বান্ত বিনিয়োগকারীরা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি এসে পড়ল ভারতীয় শেয়ার বাজারে। আমেরিকা ও ইরানের সংঘাত নতুন মোড় নেওয়ায় এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ওপর শঙ্কার মেঘ ঘনাতেই বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ভয়াবহ ধস নামে। এক ধাক্কায় ৭০০ পয়েন্টের বেশি পতনের মুখ দেখে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। একই সঙ্গে তলানিতে গিয়ে ঠেকেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এবং ব্যাঙ্ক নিফটি। পরবর্তীতে বাজার কিছুটা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও সার্বিক পতনের লাল গ্রাফ বজায় রয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকায় বড় ধরণের উদ্বেগের মুখে পড়েছে ভারত, কারণ দেশটি মূলত জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। এই রক্তক্ষয়ী পতনের জেরে আইশার মোটরস, টাটা মোটরস, হুন্ডাই ও বাজাজ অটো-সহ প্রায় অধিকাংশ খাতের শেয়ারে ব্যাপক দরপতন দেখা গেছে। তবে প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও কোল ইন্ডিয়া, টাটা পাওয়ার এবং আদানি গ্রিন এনার্জির মতো কয়েকটি সংস্থার শেয়ার ঊর্ধ্বমুখী থেকে কিছুটা স্বস্তি জুগিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে ভারতীয় অর্থনীতিতে এর আরও সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *