মন্দিরে এই সময়ে ভুলেও বাজাবেন না ঘণ্টা! কোন নিয়মের ভুলে হতে পারে বড় ক্ষতি?

হিন্দু ধর্মে মন্দিরে প্রবেশ করে ঘণ্টা বাজানোর প্রচপ্রাচীন কাল থেকেই চলে আসছে। বিশ্বাস করা হয়, ঘণ্টার পবিত্র ধ্বনি চারপাশের নেতিবাচক শক্তি দূর করে এবং মনকে শান্ত রাখে। তবে শাস্ত্রবিদদের মতে, এই আচার পালনে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা না মানলে হিতে বিপরীত হতে পারে। মন্দির চত্বরে প্রবেশের সময়ে ঘণ্টা বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হলেও, বের হওয়ার সময় তা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, প্রস্থানকালে ঘণ্টা বাজালে উপাসনার মাধ্যমে অর্জিত ইতিবাচক শক্তি বা পুণ্য বিনষ্ট হয়ে যায়।
পাশাপাশি, দেবী লক্ষ্মীর আরাধনার সময়েও ঘণ্টা বাজানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শাস্ত্র মতে, মা লক্ষ্মী চঞ্চলতা ও কোলাহল পছন্দ করেন না; তাই বৃহস্পতিবার বা লক্ষ্মী পুজোর সময়ে ঘণ্টার তীব্র আওয়াজ এড়িয়ে চলাই শ্রেয়। ভুল সময়ে বা ভুল নিয়মে ঘণ্টা বাজানোর এই অভ্যাস ঘরের সুখ-শান্তি ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দৈনন্দিন পুজো বা মন্দির দর্শনের সময় এই ধর্মীয় নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি।