ভয়ঙ্কর মিথ্যা বলেছেন রাহুল! সাভারকরকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি পরিবারের

ভয়ঙ্কর মিথ্যা বলেছেন রাহুল! সাভারকরকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি পরিবারের

পুণেতে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে আক্রমণ শানানোর অভিযোগে সরব হয়েছে তাঁর পরিবার। লন্ডনে এক বক্তৃতায় সাভারকরকে ‘চরম মুসলিম-বিদ্বেষী’ হিসেবে তুলে ধরার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন তাঁর ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর। মঙ্গলবার বিশেষ বিচারক অমোল শিন্দের এজলাসে রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ারের জেরার মুখোমুখি হন তিনি। সেখানে সাত্যকি জোরালো দাবি করেন, সাভারকর কখনওই মুসলিমদের ঘৃণা করেননি এবং রাহুল গান্ধী সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করেছেন।

আদালতে সাত্যকি অভিযোগ করেন, রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় সাভারকর রচিত একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন যে, সাভারকর ও তাঁর বন্ধুরা এক মুসলিম ব্যক্তিকে মারধর করে সন্তুষ্টি পেয়েছিলেন। এই বক্তব্যের মাধ্যমে সাভারকরকে মুসলিমদের প্রতি বিদ্বেষী ও গণপিটুনিতে হত্যাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে বলে তাঁর দাবি। জেরার সময় ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্দামানে সাভারকরের একটি মূর্তি উন্মোচনের প্রসঙ্গও ওঠে, যেখানে RSS প্রধান মোহন ভাগবত ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। সাত্যকি জানান, ওই অনুষ্ঠানের বিষয়ে তাঁদের পরিবারের কোনো অনুমতি বা তথ্য নেওয়া হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী জেরা শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *