বড় পদক্ষেপ! কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর!

বড় পদক্ষেপ! কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর!

ক্ষমতার পটপরিবর্তনের পর পূর্ববর্তী ডিএমকে সরকারের আমলের সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে কৃষক ও শিক্ষকদের ওপর রীতিমতো অমানবিক অত্যাচার চালিয়েছিল পূর্ববর্তী সরকার। জমি অধিগ্রহণ নীতি ও বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন করার কারণে বহু অন্নদাতা ও শিক্ষককে মামলার জেরে হেনস্থার শিকার হতে হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই তাঁর সরকার এই সমস্ত মামলা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তবে কৃষক ও শিক্ষকদের স্বস্তি দিলেও নিট বিক্ষোভের সময় আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি এখনও প্রত্যাহার করেনি সরকার। বিধানসভায় সিপিআই এবং পিএমকে দলের বিধায়করা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ছাত্রছাত্রীদের মামলাগুলিও দ্রুত তুলে নেওয়ার জোরালো আর্জি জানিয়েছেন। পূর্ববর্তী সরকারের জমানায় দমনপীড়নের শিকার হওয়া এই পড়ুয়ারা এখনও আইনি জটিলতার মধ্যে রয়েছেন, ফলে তাঁদের বিষয়ে সরকার কী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *