‘হাতের পুতুল’ কারা? মমতার নিশানায় বিজেপি, এবার কি সত্যিই ‘দিল্লি চলো’?
.jpg.webp?w=1200&fit=1200,800&ssl=1)
বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বিজেপি সরকার ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে তিনি দাবি করেন, গেরুয়া শিবির নিজেদের রাজনৈতিক ভিত নিজেরাই ধ্বংস করছে। বিরোধীদের পকেটে রাখা ‘হাতের পুতুল’ হিসেবে কটাক্ষ করে তিনি বলেন, অভ্যন্তরীণ ক্ষোভ ঢাকতেই বিজেপি তাদের আগলে রাখছে। পাশাপাশি একতরফা জনগণনা, আদানি প্রসঙ্গ এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সরব হয়ে তিনি চরম হুঁশিয়ারি দেন। প্রয়োজন পড়লে এই প্রতিবাদের আঁচ কলকাতা ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার স্পষ্ট বার্তা দেন তিনি।
রাজ্য সরকারের চার মাস পূর্তিতে পুলিশি জুলুম ও বিরোধী কণ্ঠরোধের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, চার মাস পেরিয়ে গেলেও শাসকদলের ‘হানিমুন পিরিয়ড’ কাটছে না; ছোট দোকানদার ও হকারদের রুজি-রুটিতে আঘাত হানা হচ্ছে। বারুইপুর ও ক্যামাক স্ট্রিটের দলীয় অফিসে হামলা, নথি লুট এবং কর্মীদের ওপর অত্যাচারের উদাহরণ টেনে তিনি পুলিশি নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। তিনি সাফ জানান, ভুয়ো মামলা দিয়ে বা ভয় দেখিয়ে বাংলার মানুষকে থামানো যাবে না এবং যারা আজ দল ভাঙছে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।