ম্যালেরিয়ার ওষুধ খেতেই মর্মান্তিক পরিণতি! ৭ বছরের শিশুর মৃত্যুর পর হাসপাতালে অর্ধশতাধিক শিশু

ম্যালেরিয়ার ওষুধ খেতেই মর্মান্তিক পরিণতি! ৭ বছরের শিশুর মৃত্যুর পর হাসপাতালে অর্ধশতাধিক শিশু

অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামে ম্যালেরিয়ার প্রতিষেধক খাওয়ার জেরে এক ৭ বছরের নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমানার ওই গ্রামে ৭২ জনের শরীরে ম্যালেরিয়া ধরা পড়ার পর স্থানীয় গ্রামীণ হাসপাতাল থেকে ওষুধ বিতরণ করা হয়েছিল। সেই ওষুধ খাওয়ার পরেই বহু শিশু অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে ৫২ জনেরও বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ২৯ জনকে তেলঙ্গানায় এবং ২৪ জনকে অন্ধপ্রদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়া মাধবী যমুনা নামের ওই নাবালিকার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অসুস্থদের চিকিৎসায় সবরকম ব্যবস্থার কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকিনাড়া মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের বিশেষ দল গ্রামে পাঠানো হয়েছে। পাশাপাশি, বিজয়ওয়াড়া, রাজামহেন্দ্রভরম এবং কাকিনাড়া থেকেও আরও চিকিৎসক দল পাঠানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়েছে এবং পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *