নাবালককে যৌ*ন নির্যাতন, ২০ বছরের জেলের সাজা বহাল রাখল কেরল হাই কোর্ট

নাবালককে যৌ*ন নির্যাতন, ২০ বছরের জেলের সাজা বহাল রাখল কেরল হাই কোর্ট

শিশুর যৌনাঙ্গে চুম্বন বা মুখ দিয়ে স্পর্শ করা সরাসরি যৌন নিগ্রহের শামিল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নাবালককে যৌন নির্যাতনের দায়ে এক বৃদ্ধের কুড়ি বছরের কারাদণ্ড বহাল রাখল কেরল হাই কোর্ট। ২০২০ সালের জানুয়ারি মাসে কেরলের পথনমথিট্টা জেলায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল। অভিযুক্ত ব্যক্তি একটি দোকানে ১৪ বছরের এক কিশোরকে জোর করে মদ ও গাঁজা খাওয়ায়। এরপর তাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে পোশাক খুলিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। একই দিনে দু’বার ওই কিশোরের উপর এই নিপীড়ন চালানো হয়েছিল বলে মামলা সূত্রে জানা যায়।

নিম্ন আদালত বা পথনমথিট্টার ফাস্ট ট্র্যাক আদালত পকসো আইনে ওই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের জেলের সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়ে অভিযুক্ত দাবি করে যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে বিচারপতি এ বদরুদ্দিনের বেঞ্চ সেই দাবি সম্পূর্ণ খারিজ করে দেয়। পকসো আইনের ৩(ডি) ধারার স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আদালত জানায়, শিশুর সংবেদনশীল অঙ্গ মুখ দিয়ে স্পর্শ করা বা চুমু খাওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। ফলে ফাস্ট ট্র্যাক আদালতের দেওয়া সাজার রায়ই বহাল রাখে হাই কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *