কোটি কোটি টাকার বরাদ্দ থাকলেও নেই শিক্ষক! সিএজি রিপোর্টে বাংলার শিক্ষাব্যবস্থার ভয়াবহ চিত্র

কোটি কোটি টাকার বরাদ্দ থাকলেও নেই শিক্ষক! সিএজি রিপোর্টে বাংলার শিক্ষাব্যবস্থার ভয়াবহ চিত্র

‘সমগ্র শিক্ষা’ প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষার ক্ষেত্রে বরাদ্দ থাকা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা অব্যবহৃত থেকে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যের স্কুলগুলিতে শুধু তহবিলের সদ্ব্যবহারই হয়নি, বরং শিক্ষক সংকট এবং পরিকাঠামোর চরম ঘাটতি পুরো শিক্ষাব্যবস্থাকে বেহাল করে তুলেছে। বহু স্কুলেই প্রয়োজনের তুলনায় শিক্ষক অপ্রতুল, আবার কোথাও শিক্ষকহীন অবস্থাতেই চলছে পঠনপাঠন।

পাশাপাশি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসারেও ব্যাপক গাফিলতির ছবি স্পষ্ট হয়েছে। মাধ্যমিকের পর হু হু করে বাড়ছে স্কুলছুটের হার, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিতকে আরও দুর্বল করে তুলছে। অবিলম্বে স্কুলস্তরে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং কঠোর নজরদারির মাধ্যমে এই অচলাবস্থা কাটানোর জোরালো সুপারিশ করেছে কেন্দ্রীয় অডিট সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *