জোট জল্পনায় জল! কার আশ্বাসে নয়, একা লড়েই কি কলকাতা-হাওড়া দখল করবে বিজেপি?
/indian-express-bangla/media/media_files/2026/05/30/shamik-2026-05-30-09-18-43.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
চলতি বছরের শেষে রাজ্যের আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে।ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনডিএ-র শরিক হিসেবে বিজেপির সঙ্গে জোট বেঁধে তাঁরা পুরভোটে লড়াই করতে পারে। বিশেষ করে দলটিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এই জোটের সম্ভাবনা জোরালো হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সম্ভাব্য জোটকে গুরুত্ব দিতে নারাজ এবং দলটির কোনো সাংগঠনিক ভিত্তি নেই বলে আক্রমণ শানিয়েছে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন কলকাতা ও হাওড়াসহ বিভিন্ন জেলার পুরভোটের প্রশাসনিক প্রস্তুতি ও ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ ত্বরান্বিত করেছে।
এই সমস্ত জল্পনা ও আলোচনার মাঝেই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপি কোনো রকম জোটে যাবে না এবং একাই সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।শমীক বাবুর দ্ব্যর্থহীন মন্তব্য, দিল্লিতে এনসিপিআই-এর সঙ্গে এনডিএ-র সমঝোতা হলেও কলকাতা ও দিল্লির দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার।কারও দয়া বা আশীর্বাদে নয়, বাংলার মাটিতে বিজেপি কর্মীরা নিজেদের পূর্ণ শক্তিতে লড়াই করেই কলকাতা ও হাওড়া কর্পোরেশন দখল করতে সম্পূর্ণ সক্ষম বলে তিনি হুংকার দিয়েছেন।