নিম্নচাপ দূরে সরলেও রেহাই নেই! কলকাতায় কি থামবে দুর্যোগ?

নিম্নচাপ দূরে সরলেও রেহাই নেই! কলকাতায় কি থামবে দুর্যোগ?

একঘেঁয়ে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা থেকে অনেক দূরে সরে মধ্যপ্রদেশের উপর অবস্থান করলেও, এর শক্তি বিন্দুমাত্র কমেয়নি। সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প শোষণ করায় কলকাতা, নদীয়া, দুই ২৪ পরগনা, হুগলি ও বর্ধমানসহ একাধিক জেলায় দিনভর ভারী থেকে অতিভারী বর্ষণ চলছে। একই সঙ্গে ঘনঘন বজ্রপাত এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে নাগাড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষের জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে শুক্রবার পর্যন্ত। আগামী কয়েক দিনে সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও, দুর্যোগ একেবারে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *