ব্রিটিশ নাগরিকত্ব বিতর্কে বড় স্বস্তি! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট

ব্রিটিশ নাগরিকত্ব বিতর্কে বড় স্বস্তি! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বড়সড় স্বস্তি দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালতের লখনউ বেঞ্চ রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তিনি ব্রিটেনের নাগরিক—এই দাবির সপক্ষে মামলাকারী কোনও গ্রহণযোগ্য বা জোরালো প্রমাণ পেশ করতে পারেননি। ২০০৫ এবং ২০০৬ সালে একটি ব্রিটিশ সংস্থার বার্ষিক রিটার্ন ও ঘোষণাপত্রের ভিত্তিতে এই অভিযোগ তোলা হয়েছিল। তবে আদালতের পর্যবেক্ষণ, এই সমস্ত নথির সত্যতা ও প্রামাণ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং মামলাকারী তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল উঠেছে এবং বিভিন্ন আদালতে মামলাও দায়ের হয়েছে। বিজেপি সমর্থক ও নেতাদের পক্ষ থেকে তাঁর দ্বৈত নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও, প্রতিবারই তা জোরালো প্রমাণের অভাবে ধোপে টেকেনি। এর আগে দিল্লি হাই কোর্টেও অনুরূপ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বর্তমান রায়ের ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা এই দীর্ঘদিনের বিতর্কে আপাতত বড় ধাক্কা খেল মামলাকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *