পঞ্চায়েতের গোডাউনে আটকে সরকারি সাইকেল ও ত্রাণ! কী জবাব দিলেন উপ-প্রধান?

পঞ্চায়েতের গোডাউনে আটকে সরকারি সাইকেল ও ত্রাণ! কী জবাব দিলেন উপ-প্রধান?

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গোডাউন থেকে সরকারি প্রকল্পের সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই পঞ্চায়েতের গোডাউনে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ‘সবুজ সাথী’ প্রকল্পের ১৭টি নতুন সাইকেল, বেশ কিছু হুইলচেয়ার এবং ত্রাণের পলিথিন ও ত্রিপল জমে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। প্রকৃত উপভোক্তাদের হাতে এই সামগ্রীগুলি পৌঁছে না দিয়ে বছরের পর বছর গোডাউনে আটকে রাখার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে প্রশাসনিক গাফিলতি এবং উদাসীনতা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

অন্যদিকে, এই সমস্ত সামগ্রী আটকে রাখার অভিযোগে সাফাই দিয়েছেন পঞ্চায়েতের উপ-প্রধান রবি রাভা। তাঁর দাবি, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে সহায়তা করার জন্যই অতিরিক্ত পলিথিন বা ত্রাণের সামগ্রী মজুত রাখা হয়। এছাড়া, ‘সবুজ সাথী’ সাইকেলগুলি সরকারি প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে ব্লক থেকে আনা হয়েছিল বলে জানান তিনি। তবে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে এভাবে দীর্ঘদিন সরকারি সামগ্রী আটকে রাখার যুক্তি মানতে নারাজ বিরোধীরা, যা নিয়ে নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *