বিগ বসের ঘরে কলার চুরি! দুর্নিবারের ওপর হাত তোলার হুমকি দিলেন মেজাজ হারানো ক্যাপ্টেন ভরত

বিগ বসের ঘরে কলার চুরি! দুর্নিবারের ওপর হাত তোলার হুমকি দিলেন মেজাজ হারানো ক্যাপ্টেন ভরত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে ডাগআউট ও মূল ঘরের সদস্যদের মধ্যে বিভাজনের জেরে তীব্র টানাপোেন শুরু হয়েছে। ডাগআউটের সীমিত সুযোগ-সুবিধা এবং আলাদা রেশনের ঘাটতি মেটাতে মূল রান্নাঘর থেকে গোপনে খাবার সরানোর ঘটনা ঘটেছে। সম্প্রতি ডাগআউটের সদস্য তথা গায়ক দুর্নিবার সাহা মূল ঘর থেকে কলা নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যান ক্যাপ্টেন ভরত কলের কাছে। পরিস্থিতি বেগতিক দেখে দুর্নিবার পালিয়ে গেলেও কলাটি ফেরত দেননি, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন অধিনায়ক।

হাতেনাতে চুরির পরও দুর্নিবারের এমন নির্বিকার আচরণে তীব্র মেজাজ হারান ভরত কল। তিনি চিৎকার করে জানান যে ক্যাপ্টেনের ঘরে ঢুকে এমন আচরণ বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে এমন করলে তিনি গায়ে হাত তুলতে বাধ্য হবেন। যদিও ভরত চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তবে দুর্নিবার পুরো বিষয়টি অত্যন্ত হালকা চালে ও মজার ছলে সামাল দেন। পরবর্তীতে সহপ্রতিযোগীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বিগ বসের ঘরে এই চোর-পুলিশ খেলা দর্শকদের মাঝে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *