অগ্নিসুরক্ষা না মানলে হোটেল-রেস্তোরাঁয় সরাসরি তালা! কঠোর পদক্ষেপের পথে রাজ্য প্রশাসন

অগ্নিসুরক্ষা না মানলে হোটেল-রেস্তোরাঁয় সরাসরি তালা! কঠোর পদক্ষেপের পথে রাজ্য প্রশাসন

তারাপীঠ ও কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনার পরেই রাজ্যের হোটেল ও রেস্তোরাঁগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ে প্রশাসনিক বৈঠকে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে, নির্দিষ্ট ফায়ার সেফটি প্রোটোকল ও নিরাপত্তা বিধি না মানলে সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ আবাসিক ভবন হিসাবে অনুমোদন নিয়ে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগও বৈঠকে তীব্রভাবে আলোচিত হয়েছে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, যে সমস্ত হোটেল বা রেস্তোরাঁয় অগ্নিসুরক্ষার প্রয়োজনীয় পরিকাঠামো বা নিয়মকানুন মানা হচ্ছে না, প্রথমে তাদের নোটিস পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সুরক্ষা বিধি নিশ্চিত না করলে সেই সমস্ত প্রতিষ্ঠান খালি করে সিল করে দেওয়া হবে। পাশাপাশি, শর্ট সার্কিট ও অতিরিক্ত এসি চালানোর জেরে তৈরি হওয়া ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে অনুমোদিত লোড কঠোরভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *