বিগ বসের ঘরে খাদ্যসংকট! অধিনায়ককে তোয়াক্কা না করে মূল বাড়ি থেকে কী ‘চুরি’ করলেন দুর্নিবার-ঝিলাম?

বিগ বসের ঘরে খাদ্যসংকট! অধিনায়ককে তোয়াক্কা না করে মূল বাড়ি থেকে কী ‘চুরি’ করলেন দুর্নিবার-ঝিলাম?

বিগ বসের ঘরে আবার শুরু হলো খাবারের নাটক, যার জেরে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। মূল বাড়ি এবং ডাগআউটের বিভাজনের ফলে ডাগআউটের প্রতিযোগীদের সুযোগ-সুবিধা ও খাদ্য বরাদ্দ বেশ সীমিত। এই অসন্তোষ থেকেই খাবার জোগাড়ের মরিয়া চেষ্টা শুরু করেন ডাগআউটের সদস্যরা। দুর্নিবার সাহা মূল বাড়ি থেকে একটি কলা নিয়ে পালানোর চেষ্টা করতেই অধিনায়ক ভরত কলের হাতে ধরা পড়ে যান। নিজের চোখের সামনে নিয়ম ভাঙায় বেজায় ক্ষুব্ধ ভরত চিৎকার শুরু করেন এবং দুর্নিবারের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। নন্দিনী মুখোপাধ্যায়ের মতে, ডাগআউটের সদস্যরা ভরতকে উত্তেজিত করার কৌশল নিচ্ছেন, অন্যদিকে দুর্নিবার কিন্তু ভরতকে পাত্তা না দিয়ে পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দেন।

দুর্নিবার কলা চুরি করতে গিয়ে ধরা পড়লেও, ডাগআউটের আরেক সদস্য ঝিলাম কিন্তু নিঃশব্দে বাজিমাত করেছেন। ভরতের রোষাণল ও ক্যামেরার নজর সম্পূর্ণ এড়িয়ে ঝিলাম চুপিসারে নিজের পকেটে টমেটো পুরে ডাগআউটে সটান চলে যান। কেবল টমেটোই নয়, এর আগের দিনও ঝিলাম ট্রফির মতো করে চামচ-কাঁচি চুরি করে নিয়ে গিয়েছিলেন। একদিকে খাবার নিয়ে ডাগআউটের তীব্র ক্ষোভ আর অন্যদিকে মূল বাড়ির অধিনায়কের কঠোর নিয়মকানুনের সংঘাত বিগ বসের ঘরকে এখন পুরোপুরি তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *