ক্যামাক স্ট্রিটে অভিষেকের বিতর্কিত বিলবোর্ড সরাতেই সুপ্রিম কোর্টে তৃণমূল, কী ঘটতে চলেছে সোমবার?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের বিতর্কিত বিলবোর্ড সরাতেই সুপ্রিম কোর্টে তৃণমূল, কী ঘটতে চলেছে সোমবার?

কলকাতা পৌরনিগমের হস্তক্ষেপে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের কাছে বিলবোর্ডটি পুনরায় আগের জায়গায় বসানোর আর্জি জানিয়েছে তারা। আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) এই সংক্রান্ত আবেদনের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, বিলবোর্ডটি বিপজ্জনক অবস্থায় ঝুলছিল এবং বাড়ির মালিকের অনুমতি ছাড়াই লাগানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিযান চলাকালীন পৌরকর্মীদের সাথে তৃণমূল নেতা-কর্মীদের তীব্র বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।

এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনো স্বস্তি পায়নি শাসক দল। হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরী তৃণমূলের আর্জি নাকচ করে জানান, বিলবোর্ড ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে, তাই আদালত এখন কোনো অন্তর্বর্তী নির্দেশ প্রদান করবে না। তাছাড়া অভিযানে উপস্থিত থাকা পুলিশ ও পৌর আধিকারিকদের নাম-পরিচয় প্রকাশের যে আবেদন তৃণমূল করেছিল, তা পর্যাপ্ত তথ্যের অভাবে খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দারস্থ হতে বাধ্য হল কালীঘাট তৃণমূল। এখন দেখার, সোমবার সুপ্রিম কোর্ট এই বিতর্কিত মামলায় কী সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *