রিলস বানিয়ে আত্মপ্রচারে লাগাম! সরকারি কর্মীদের জন্য কঠোর ‘সোশ্যাল মিডিয়া আচরণবিধি’ আনছে কেন্দ্র

রিলস বানিয়ে আত্মপ্রচারে লাগাম! সরকারি কর্মীদের জন্য কঠোর ‘সোশ্যাল মিডিয়া আচরণবিধি’ আনছে কেন্দ্র

কর্মক্ষেত্রে বা ডিউটি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো এবং সংবেদনশীল বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশের প্রবণতা রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের অতিরিক্ত আত্মপ্রচার রোধে একটি সুনির্দিষ্ট ‘সোশ্যাল মিডিয়া কোড অব কনডাক্ট’ বা আচরণবিধি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। একটি শীর্ষস্তরের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ আমলাদের এই বিষয়ে সার্বিক নির্দেশিকা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়মাবলি চালু হলে তা সরকারি সমস্ত স্তরের কর্মকর্তা ও কর্মীদের জন্য বাধ্যতামূলক হবে।

পাশাপাশি ডিজিটাল মাধ্যমের সুরক্ষায় আইটি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এর অধীনে বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা করা হয়েছে এবং এআই বা ডিপফেক ছবি-ভিডিওতে স্পষ্ট লেবেলিং বাধ্যতামূলক হচ্ছে। এছাড়া প্রযুক্তিভিত্তিক নাগরিক পরিষেবা সহজ করতে ‘এক ভারত’ নামে একটি একক ডিজিটাল পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি চালু হলে নাগরিকরা কেবল একটি ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে সরকারের সমস্ত পরিষেবা সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *