ডিম-মাংসের বাজারে হাত ছেঁকা! পুজোর আগে পকেটে টান পড়বে মধ্যবিত্তের?

ডিম-মাংসের বাজারে হাত ছেঁকা! পুজোর আগে পকেটে টান পড়বে মধ্যবিত্তের?

গম ও ভুট্টার মতো মুরগির খাবারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পোলট্রি শিল্পে বড় প্রভাব পড়েছে। এর জেরে রাজ্যে ডিমের উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও খুচরো বাজারে প্রতিটি ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, চাহিদার তুলনায় জোগান কম থাকায় হাঁসের ডিমের দাম পিস প্রতি ১৩ থেকে ১৫ টাকায় পৌঁছেছে। ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী, পাইকারি ও খুচরো বাজারের এই দামের ব্যবধান প্রায় দেড় টাকা পর্যন্ত হচ্ছে। গত এক বছরে ডিমের দাম প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উৎপাদন খরচ এবং ওষুধের দাম বৃদ্ধির পাশাপাশি পুজোর মরশুম ও শীতের আগে চাহিদা বেড়ে যাওয়ায় মাংসের দামেও তার আঁচ পড়েছে। বর্তমানে খুচরো বাজারে প্রতি কেজি চিকেন ২১০ টাকায় বিক্রি হচ্ছে। পোলট্রি ফেডারেশন এবং সংশ্লিষ্ট সংগঠনের মতে, মুরগি পালনে ব্যবহৃত প্রধান উপাদান ভুট্টা ও সয়াবিনের আকাশছোঁয়া দামই ডিম ও মাংসের বাজারমূল্য বৃদ্ধির প্রধান কারণ। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমের আগে প্রোটিনযুক্ত খাদ্যের জোগান ও দাম নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *