পুজোতেই বিরাট ধামাকা: একলাফে ৫,০০০ টাকা বাড়ল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা!

পুজোতেই বিরাট ধামাকা: একলাফে ৫,০০০ টাকা বাড়ল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা!

দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের জন্য এল বড়সড় আর্থিক সুখবর। সোমবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত প্যারা টিচারদের মাসিক ভাতা একধাক্কায় ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে।

সরকারের এই সিদ্ধান্তে কেবল প্যারা টিচাররাই নন, সমানভাবে উপকৃত হবেন ‘শিক্ষা বন্ধু’ এবং ‘স্পেশাল এডুকেটর’রাও—তাদের ভাতাও প্রতি মাসে ৫,০০০ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া শিক্ষা দপ্তরের ম্যানেজমেন্ট স্টাফদের পদ ও বেতন কাঠামোর ওপর ভিত্তি করে ভাতা বাড়ানো হয়েছে যথাক্রমে ৫,০০০, ৭,০০০ এবং ১০,০০০ টাকা পর্যন্ত। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে।

শিক্ষক সমাজের পাশাপাশি বন দপ্তরের কর্মীদের জন্যও ঘোষণা করা হয়েছে বিশেষ প্যাকেজ। আগামী ১ অক্টোবর থেকে বনকর্মীদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে পারিশ্রমিক বাড়ানো হচ্ছে ‘বনসহায়ক’দেরও। অন্যদিকে, প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে, যা গত ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। উৎসবের ঠিক মুখে সরকারের এই জোড়া পদক্ষেপে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *