মুর্শিদাবাদে গোপনে নাবালিকার বিয়ের চেষ্টা, ছাদনা তলায় পৌঁছাল পুলিশ! আটক ২

মুর্শিদাবাদে গোপনে নাবালিকার বিয়ের চেষ্টা, ছাদনা তলায় পৌঁছাল পুলিশ! আটক ২

বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া প্রশাসনিক হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের ধুলিয়ানে প্রকাশ্যে এল গোপনে নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা। তবে প্রশাসনের তৎপরতায় ছাদনা তলা থেকেই ভেস্তে গেল সেই আয়োজন।

বুধবার মুর্শিদাবাদের ধুলিয়ানের গাজিনগরে ১৬ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও খবর পৌঁছে যায় সামশেরগঞ্জ থানায়। তথ্য পাওয়ার পরপরই সামশেরগঞ্জ থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহ দিলে কী ধরণের আইনি আইনি পরিণতি হতে পারে, সে বিষয়ে সতর্ক করেন।

এরপর বিয়ে রুখে দিয়ে নাবালিকা এবং তার মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই বেআইনি আয়োজনের পেছনে আর কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্ব রুখতে প্রশাসনের তরফে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অপরাধীদের বিরুদ্ধে ‘পকসো’ (POCSO) এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার কথা বলা হয়। পাশাপাশি, দোষীদের যাবতীয় সরকারি ভাতা ও সুবিধা চিরতরে বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *