ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের বিরাট অস্ত্রভান্ডারের হদিস! উদ্ধার পুলিশের থেকে ছিনতাই হওয়া ইনসাস

ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের বিরাট অস্ত্রভান্ডারের হদিস! উদ্ধার পুলিশের থেকে ছিনতাই হওয়া ইনসাস

বাঁকুড়া জেলা পুলিশের তৎপরতায় ঝাড়খণ্ডের জঙ্গলে সন্ধান মিলল মাওবাদীদের একটি গোপন অস্ত্রভান্ডারের। বাঁকুড়া পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ এবং কোবরা বাহিনীর যৌথ অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি বাঁকুড়া থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজন মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে তাদের গোপন ডেরা ও অস্ত্রভান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। সেই সূত্রের ভিত্তিতেই বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশের নেতৃত্বে ঝাড়খণ্ডের সরাইকিলা এলাকার জঙ্গলে যৌথ বাহিনী অভিযান চালায়। বনের একটি নির্দিষ্ট জায়গায় তল্লাশি চালাতেই মাওবাদীদের ওই গোপন আস্তানার সন্ধান মেলে।

অভিযান চালানো যৌথ বাহিনী ওই গোপন ডেরা থেকে ২টি ইনসাস রাইফেল, ১০০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬টি ম্যাগাজিন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ইনসাস দুটির মধ্যে একটি ২০০৮ সালে এবং অন্যটি ২০১৩ সালে পুলিশের কাছ থেকে মাওবাদীরা ছিনতাই করেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। অস্ত্রগুলির উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ঝাড়খণ্ড পুলিশের পাশাপাশি যৌথভাবে তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *