তিন আইসিসি ট্রফির জাদু! দ্রাবিড়ের বিচারে ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি

তিন আইসিসি ট্রফির জাদু! দ্রাবিড়ের বিচারে ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা আন্তর্জাতিক অধিনায়ক কে? সম্প্রতি এক টানটান র‍্যাপিড ফায়ার চ্যালেঞ্জে অংশ নিয়ে এই কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সফল কোচ ও কিংবদন্তি রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক বাঘা বাঘা অধিনায়কের মধ্য থেকে ‘দ্য ওয়াল’ বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকেই।

একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের আয়োজিত ওই চ্যালেঞ্জে বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্রেম স্মিথ, মাইকেল ক্লার্ক ও প্যাট কামিন্সের মতো বিশ্বজয়ী অধিনায়কদের টপকে এগিয়ে যান স্টিভ স্মিথ। এরপর একে একে রিকি পন্টিং, স্টিভ ওয়াহ ও বিরাট কোহলিকে ছাপিয়ে লড়াই পৌঁছে যায় পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের কাছে। সেই জমজমাট লড়াইয়ে ইমরান খানকে পেছনে ফেলে ফাইনাল ধাপে ওঠেন ধোনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডকেও হারিয়ে মাহিকেই সর্বকালের সেরা অধিনায়কের আসনে বসান দ্রাবিড়।

২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেট এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত টেস্টে ভারতের সফল নেতৃত্ব দেওয়া ধোনির ঝুলিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ঐতিহাসিক তিনটি আইসিসি ট্রফি। আর মাঠের এই অনন্য সাফল্যের জন্যই সমস্ত কিংবদন্তিকে পেছনে ফেলে মহেন্দ্র সিং ধোনিকে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দিলেন রাহুল দ্রাবিড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *